বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম’ র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
অভিজান ১
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই/দাদন মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন ১নং ওয়ার্ড, আমতলী পৌরসভা থেকে ধৃত আসামী আল মামুন খলিফা(৪৫), পিতা-মৃত সামসুল হক খলিফা ,স্থায়ী: গ্রাম- বুড়ির চর (পূর্ব বুড়ির চর, ৬নং ওয়ার্ড, বুড়িরচর ইউপি) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনা’কে ১০০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
অভিজান ২
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/ মোঃ জাহিদ হোসেন মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ২ গৌরীচন্না ইউনিয়নের ০২ নং ওয়ার্ডস্থ গোমস্তা থেকে ধৃত আসামী শ্রী রাজিব বালা ওরফে আল-আমীন (নও মুসলিম) (২৯) পিতা- মৃতঃ যতিন বালা, সাং- মোকামিয়া ইউপি, থানা- বেতাগী, জেলা- বরগুনা’কে ৪০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১২,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।










