বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৯/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বরগুনা’র এসআই(নিঃ) মোঃ বশির আহম্মেদ সংগীয় অফিসার ফোর্সসহ রাত ১২.৩০ ঘটিকার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ বরগুনা জেলার বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ০৮ নং বরগুনা সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ ক্রোক থেকে ০৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ কাওসার (৪৭) পিং- মৃত আঃ করিম, সাং- পরিরখাল, ০৯ নং ওয়ার্ড, ০৯ নং এম বালিয়াতলী ইউপি, এ/পি- বরগুনা পৌরসভার কাটপট্টি রোড, এছাহাক মৌলভীর ভাড়াটিয়া ০২। মোঃ বাবুল (৫৩) পিং- মোঃ আমজেদ মল্লিক, সাং- চালিতাতলী ০২ নং ওয়ার্ড, ০৯ নং এম বালিয়াতলী ইউপি ০৩। মোঃ হানিফ হাওলাদার (৩৭) পিং- মোঃ শানু হাওলাদার, সাং- আমতলী ০৪ নং ওয়ার্ড, ০৮ নং বরগুনা সদর ইউপি ০৪। মোঃ জাকির হোসেন (৪৬) পিং- মোঃ নুরু মিয়া, সাং- ক্রোক ০৪ নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা। সর্ব থানা ও জেলা- বরগুনা।
ঘটনা সংক্রান্তে বরগুনা সদর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।