বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেতাগী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসেডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার এর আয়োজনে বেতাগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোতালেব সিকদার প্রধান অথিতি ছিলেন বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জনাব এবিএম গোলাম কবীর বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ রাজ্জাক খান ও বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব সুধীর রজ্ঞন সহ অন্যান্য নেতৃবৃন্দ।










