মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বেতাগী পৌরসভা, বেতাগী থানা, বেতাগী সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় বঙ্গবন্ধু স্কোয়ারে শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ ও বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থি ছিলেন।










