বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় ০৩ জন চোরকে আটক করেছে বামনা থানা পুলিশ। মোবাইল ডিউটি চলাকালীন সময়ে তাদেরকে ঠুষখালী এলাকার রাস্তায় থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
বামনা থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ইং ১১/০৮/২০২৩ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে বামনা থানার চৌকস অফিসার এসআই (নিঃ) দেবাশীষ হাওলাদার, এসআই (নিঃ)কে এম রাশিদুর রহমান, এএসআই (নিঃ) আলমাস শরীফ, এএসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ বামনা থানা এলাকায় মোবাইল ডিউটি করা কালীণ গভীর রাতে রাস্তায় ০৩ জন ব্যক্তির উপস্থিতি পাওয়ায় তাহাদেরকে ধৃত করে জিজ্ঞাসাবাদ করিলে গভীর রাতে ঠুষখালী এলাকায় আসার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাহাদেরকে থানায় নিয়া আসা হয়। তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে তাহারা জানায় তাদের নাম যথাক্রমে মোঃ বাইজিদ হাওলাদার (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান হাওলাদর, মাতা-বিউটি বেগম, সাং- সবুজ নগর(ঘটিচোরা), ৮ নং ওয়ার্ড, মঠবাড়িয়া পৌরসভা, থানা-মঠবাড়িয়া, জেলাঃ পিরোজপুর, মোঃ রাসেল (৩২), পিতা-মোঃ জামাল আকন, মাতা- রিজিয়া বেগম, সাং-কুমারখালী, ০২ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা-পিরোজপুর সদর থানা, জেলা-পিরোজপুর, মোঃ সুমন আকন (২৬), পিতা-মোঃ ফারুক আকন, মাতা-মাহিনুর বেগম, সাং- সবুজ নগর (বকশির ঘটিচোরা), ০৭ নং ওয়ার্ড, ০৫ নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর। জিজ্ঞাসাবাদে তাহারা আরো জানায় যে, তাহারা বামনা সহ মঠবাড়িয়া থানা এলাকায় অটোরিক্সা ও মোটর সাইকেল চুরির সাথে জড়িত।
তাহাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রহিয়াছে। পরবর্তীতে আটককৃত চোরদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।










