মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে ধারণা এবং নারী স্বাস্থ্য সেবা নিশ্চিতে দিন ব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অমঙ্গলবার (২২ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা, সংকল্প ট্রাস্টের অডিটরিয়ামে নারী সংগঠন,’নারী পক্ষ’র সহযোগিতায় ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. জাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বিজলী বালা মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, নারী পক্ষের প্রজেক্ট ডাইরেক্টর সামিয়া আফরিন, প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম, পাথরঘাটা সদর ইউনিয় পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন,সাতটি ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী সহ বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি কার্যকর করা, জনবল বৃদ্ধি করা, স্বাস্থ্য কেন্দ্রের আগতদের সেবা গ্রহীতাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কিশোর-কিশোরিসহ নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি করা হয়। এছাড়াও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবাদানকারীদের আন্তরিকতার সাথে সেবা দেয়া এবং কমিউনিটি ক্লিনিকগুলো পরিস্কার পরিচ্ছন্ন,সংরক্ষণ করাসহ স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। বক্তারা আরো জানান, আজকের কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে পারলে একটি স্বাস্থ্যবান জাতি গড়া সহজ হবে।










