বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটার কাকচিড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলেই কিন যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
পাথরঘাটায় সড়কে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর ও একই এলাকার শাকিব।
জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।পথে সড়কে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পরে যান।
কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে ৩ জন একটি মোটরসাইকেলে কাকচিড়া বাজারের দিকে আসছিল। পথিমধ্যে সংগ্রাম অফিসের সামনে সড়কে থামানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত্যু ঘোষণা করেন।
তবে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা ওসিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে নিশ্চিত করেছেন।










