বরগুনা প্রতিনিধিঃ
স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন স্ত্রী। স্থানীয় ভোটারদের অনুরোধে ও জনগণের সেবার মাধ্যমে মৃত্যু স্বামীর আত্নার সন্তুষ্টির জন্য প্রার্থী হয়েছেন স্ত্রী আফরোজা পারভীন।
বরগুনা পৌরসভার ১ নং ওয়ার্ডর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার ২৫ মাস পরে চলতি বছরের ০৮ জানুয়ারী স্ট্রোক জনিত কারণে মারা যান, মোঃ তারিকুজ্জামান টিটু।
তারিকুজ্জামান টিটুর মৃত্যুতে ওয়ার্ডটির কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে আগামী ১২ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
সেই ওয়ার্ডের ভোটারদের অনুরোধে ও স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে, কাউন্সিলর প্রার্থী হয়েছেন, প্রায়ত কাউন্সিলর তারিকুজ্জামান টিটুর স্ত্রী আফরোজ পারভীন। গত ৩০ মে নির্বাচন কমিশন নির্বাচনী প্রতিক হিসেবে আফরোজা পারভীনকে উট পাখি, বরাদ্দ দেন। যে প্রতিকে তার স্বামীও জয়ী হয়েছিল। আফরোজা, তার দুই শিশু সন্তান নিয়ে ১ নং ওয়ার্ডের সকল জনগনের দুয়ারে দুয়ারে ভোট ও দোয়া চাইছেন সকলের কাছে।
আফরোজা বলেন আমি এই ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে, আমার সবামীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। এবং এই ওয়ার্ডের নাগরিকের সকল সুখে দুঃখের অংশিদার হতে চাই। জনগনের সেবার মাধ্যমে আমি আমার মৃত্যু স্বামীর আত্নাকে একটু হলেও সন্তুষ্ট করতে চাই। আমি ও আমার স্বামীর মতই আমার সর্বশক্তি দিয়ে ১ নং ওয়ার্ডের সকল সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।










