সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় পৌর মার্কেট চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি মোঃ বশির উদ্দিন নেতৃত্বে প্রধান শিক্ষক তপন চন্দ্র মিস্ত্রি, হারুন অর রশিদ, সোহেলী পারভিন ও তরিকুল ইসলাম রেজা, গর্জন বুনিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বক্তব্য দেন। এতে জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত হন ।
এছাড়াও তাঁরা বলেন চলতি মাসের ১৮, ১৯, ২০ তারিখ জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষক সমিতি। যতক্ষণে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা এ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।










