বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিজানে পাঁচ লাক্ষ ফাইস্যা পোনামাছ সহ চারজন আটক।
মঙ্গলবার (১৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুটকী ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. সাফায়েত আবরার জানান, পাথরঘাটার কাকচিড়া বাইনচুটকি এলাকা থেকে ট্রাক ভর্তি ফাইস্যা পোনা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৫ লাখ ফাইস্যা পোনা জব্দ করা হয়।
এ সময় ওই ট্রাকে থাকা চালক, হেলপারসহ ৪ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ট্রাক ও আটক ৪ জনের মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।










