বরগুনা প্রতিনিধি।
বরগুনা জেলার সদর উপজেলায় চুরি করার সময় হাতেনাতে দুই চোর,কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে ৩২ হাজার টাকার চুরির আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) মধ্য রাতে সদরের ঢলুয়া ইউনিয়নের খাজুরা এলাকায় মৃত্যু আ: করিম সিকদারের ছেলে নজরুল ইসলাম সিকদার (৫৯) এর নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন- সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মনির মৃধা এর ছেলে রফিকুল ইসলাম আলম (২২) ও ঢলুয়া ইউনিয়নের রুস্তম গাজীর ছেলে মো. হাসিব গাজী (২৩)।
চুরি অবস্থায় ঘরের মালিক ও এলাকাবাসী মিলে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গ্রেফতারের বিষয়টি ঢাকা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।তিনি বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।










