বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পৌর শহরের কলেজ ব্রাঞ্চ রোড নাহার মঞ্জিল থেকে ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের ছেলে স্বপনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকাল ১১ টায় নাহার মঞ্জিলের পিছনে ড্রেন থেকে স্বপন (৫০) এর মরা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান বরগুনা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের নাহার মঞ্জিলের মালিক মরহুম ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের বড় ছেলে মোঃ স্বপন মিয়া, এরা দুই ভাই ছোট ভাইয়ের নাম সুমন।
স্বপন (৫০) পটুয়াখালী মাদার বুনিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্ত্রীর নাম ঢলি বেগম । তাদের দুটি সন্তান রয়েছে ফাতিম আল সাদাত (১২) শুভা (১৮)।
স্ত্রী ঢলি বেগম জানান রাতে আমার শাশুড়ি ও দেবর বাসায় ছিল স্বপন রাতের খাবার খেয়ে রুমে গুমাতে যায় সকালে বাসার পিছনে ড্রেনে এলাকার লোক লাশ দেখতে পায়।
পরে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।










