বরগুনা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও জেলা আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশে করেছে বরগুনায় ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ ও জেলা বি এনপি মিছিল বের করে বরগুনা শহরের মেইন মেইন সড়ক গুলো প্রদক্ষিণ করে এরশাদ মার্কেটের সামনে ও জাতীয়তাবাদী দল-বিএনপি অফিসের সামনে আলাদা সমাবেশ
করে বক্তব্য দিয়েছেন নেতাকর্মীরা । বরগুনা জেলা আওয়ামী লীগের এ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা -১ আসনের সংসদ সদস্য এ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, পৌর মেয়র এড, কামরুল আহসান মহারাজ, মোঃ খলিলুর রহমান,জেলা যুবলীগের সভাপতি,রেজাউল কবির এ্যাটম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ সহ ছাত্রলীগ,মহিলা লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পথযাত্রা কর্মসূচি পালন করেছে।
বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল মোল্লা আরো উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নরুল ইসলাম মনি, সাবেক সাধারন সম্পাদক এড, হালিম,সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, বিএনপির ত্যাগী নেতা জাফর বেন্ডার, ফজলুল হক মাষ্টার, এ জেড এম সালেহ ফারুক প্রমুখ। ছাত্র দল, যুবদল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।










