১০ দিনের ব্যবধানে পরপর দুই দফা বন্যায় সর্বশান্ত সুনামগঞ্জের কৃষক ও মৎস্যচাষিরা। পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ডুবে গেছে আউশের ক্ষেত ও আমনের বীজতলা সহ বর্ষাকালীন সবজি ক্ষেত। জেলার ঘরবাড়ি, রাস্তাঘাট, বাঁধ, কৃষি ও স্বাস্থ্য খাতে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের তথ্যমতে, এবার বন্যায় মোট ১ হাজার ১২৮ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৪৫ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা ধর্মপাশা। এই উপজেলায় ক্ষতির পরিমাণ ৩০৫ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকা। ক্ষতির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দিরাইয়ে ক্ষতির পরিমাণ ২৮১ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা।

এছাড়া সুনামগঞ্জ সদরে ৩৩ কোটি ৪ লাখ ২৫ হাজার, শান্তিগঞ্জে ৬৮ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৫০০, জগন্নাথপুরে ৮৭ কোটি ৮ লাখ, দোয়ারাবাজারে ১৬ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৬৮০, ছাতকে ৬৩ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার, বিশ্বম্ভরপুরে ৪৯ কোটি ১৬ লাখ ৮৮ হাজার, মধ্যনগরে ১১২ কোটি ৯১ লাখ ৫০ হাজার, তাহিরপুরে ৪৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২১৫, শাল্লায় ৫ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৩০০ ও জামালগঞ্জ উপজেলায় ৫৬ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৯০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।












