মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
আজ শোকাবহ ১৫ আগস্ট; জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বাংলাদেশের রুপকার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বেঁচে থাকবেন কোটি বাঙালির হৃদয়ে। তিনি অমর, তিনি চিরঞ্জীব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বামনা থানা পুলিশের পক্ষ থেকে আদ্য ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বামনা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মাইনুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন থানার অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।










