প্রায় এক যুগ পর হলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াবের বার্ষিক সাধারণ সভা। বিনা প্রতিদ্দ্বন্দ্বীতায় আবারও সভাপতি নাইমুর রহমান দুর্জয়। সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এজিএমে আসেননি পঞ্চপান্ডবদের কেউই।
বিভিন্ন দাবি নিয়ে সাড়ে তিন বছর আগে আন্দোলন করেছিলেন ক্রিকেটাররা। তার মধ্যে একটি ছিলো ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কমিটি পূর্ণগঠন ও গতিশীল করা। শেষ পর্যন্ত এজিএম করলো কোয়াব- যদিও দায়িত্ব নিতে এগিয়ে এলেন না কেউই।
এজিএমের কনফারেন্স রুম জুড়ে পঞ্চপান্ডবের পোস্টার। ক্রিকেটারদের মিলনমেলায় ছবি হয়েই থাকলেন তারা- আসেননি কেউই। ১২ বছর ধরে দায়িত্ব পালন করা দুর্জয়-দেবব্রত আরো একবার থেকে গেলে সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্বে।
ঘরোয়া ক্রিকেটের সাবেক বর্তমান প্রায় সব তারকাই হাজির হয়ছিলেন এজিএমে। প্রিমিয়ারের পাশাপাশি প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগেরও অভিভাবক কোয়াব। বিসিবি আর ক্রিকেটাদের মাঝে সেতুবন্ধের মতো কাজ করবে কোয়াব, আশা বিসিবি সভাপতির। এবার প্রথমাবরের মতো কোয়াবে অন্তর্ভুক্ত হয়েছেন নারী ক্রিকেটাররা।












