ঝালকাঠি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলার দুটি পৌরসভার ও ৩২ ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ঝালকাঠি শহরের ৯টি ওয়ার্ড ও নলছিটি পৌরসভার তিনটি ওয়ার্ডে গণটিকা নিতে ভিড় করেছেন মানুষ।
জেলায় ৫৪ হাজার মানুষকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে ২৫ বছরের ওপরে রেজিস্ট্রেশনকারীরা জেলার চারটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভিড় করেছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকাদান হয়েছে। জেলায় গণটিকা কার্যক্রম সফল হয়েছে। যারা এখনো টিকা নিতে পারেনি, তাঁরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে এ তথ্য জানিয়েছেন।










