কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক শাখার অফিসার বদরুদ্দোজা সিকদারকে চেক জালিয়াতির মামলায় চাকরীচ্যুত করা হয়েছে।
গত রোববার ২৮ নভেম্বর ২০২২ পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জুলিয়া খাতুনের এক স্বাক্ষরিত চিঠিতে এ বরখাস্তের আদেশ দেয়া হয়।
উল্লেখ্য যে, বদরুদ্দোজা সিকদারকে ঝালকাঠির যুগ্ম দায়রা জজ ১ম আদালত একটি চেক জালিয়াতির মামলায় গত ১৭ অক্টোবর ২০২২ তারিখ ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডের আদেশ দেন। ফলে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ কাঠালিয়া শাখার অফিসার বদরুদ্দোজা সিকদারকে চাকুরী থেকে বরখাস্ত করেন।
পল্লী সঞ্চয় ব্যাংক কাঠালিয়া শাখা সূত্রে জানাযায়, বদরুদ্দোজা সিকদার গত দুইমাস যাবৎ তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। আদালতের রায় ঘোষনার পর থেকে সে পালতক রয়েছে।










