• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Sunday, July 26, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ খেলা

নেইমারকে কে কিনবে ২২০০ কোটিতে!

জনতার খবর প্রকাশক জনতার খবর
July 3, 2022
in খেলা, ফুটবল
A A
নেইমারকে কে কিনবে ২২০০ কোটিতে!

ছবিঃ সংগৃহীত।

2
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

খেলা ডেস্কঃ পিএসজি ছেড়ে দিতে চায়, নেইমারও রাজি প্যারিস ছেড়ে অন্য কোথাও যেতে। কিন্তু কে কিনবে নেইমারকে? বিশ্বের যত রথি-মহারথি ক্লাবগুলো রয়েছে, নেইমারের মত ফুটবলারকে কেনার সাহস হচ্ছে না কারোরই।

নেইমার যে মানের ফুটবলার, তাতে তাকে কেনার জন্য ইউরোপিয়ান ক্লাবগুলোর লাইন পড়ে যাওয়ার কথা। অথচ, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটিকে কেনার আগ্রহই দেখাচ্ছে না কোনো ক্লাব। শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসিই যা একটু-আধটু আগ্রহ দেখাচ্ছে; কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ব্রাজিলিয়ানকে কেনার প্রস্তাব দেয়নি এখনও ব্লুজরা।

কেন নেইমারকে নিয়ে এমন অনাগ্রহ ইউরোপিয়ান ক্লাবগুলোর? এর মূলে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। সে সঙ্গে ফুটবল দর্শনের নতুনত্ব। এই দুটি বড় বাধাই মূলত নেইমারকে নিয়ে ক্লাবগুলোকে আগ্রহী হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। সবচেয়ে বড় কথা, এখনও নেইমারের যে অর্থনেতিক বহর, তাতে করে তাকে ধারণ করা অনেক ক্লাবের ক্ষেত্রেই সম্ভব নয়।

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোয় (প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা) পিএসজিতে এসে যোগ দেন ব্রাজিলিয়ান এই তারকা। বর্তমানে পিএসজি থেকে বছরে ৪৩ মিলিয়ন ইউরো পারিশ্রমিক গ্রহণ করেন তিনি। সপ্তাহে যার পরিমাণ ৭ লাখ ইউরো।

আরো দেখুন

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

পিএসজিই বা কেন এই সময়ে এসে নেইমারকে বিক্রি করে দিতে চায়? অথচ, তার সঙ্গে মাত্র এক বছর আগে নতুন চুক্তি করেছি পিএসজি। যে চুক্তির আলোকে ২০২৭ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে থাকতে পারবেন তিনি। এর অর্থ, ৩০ বছর বয়সী এই ফুটবলারের এখনও ৫ বছর প্যারিসে থাকার অধিকার রয়েছে।

এরই মধ্যে কিলিয়ান এমবাপের সঙ্গে বড় চুক্তি করেছে পিএসজি। তার পারিশ্রমিকও অনেক বেশি। সে সঙ্গে রয়েছেন মেসিও। তারও পারিশ্রমিক নেইমারের আশপাশে। সব মিলিয়ে এই তিন ফুটবলারের পারিশ্রমিক গুনতেই জেরবার পিএসজি।

যদিও দলটির কাতারি বিনিয়োগকারী সংস্থার পক্ষে এই ব্যয় বহন করা সমস্যা নয়। তবে, ইউরোপিয়ান ফুটবলের অর্থনৈতিক নিয়ম-নীতি মেনে লাভজনক ব্যবসার ক্ষেত্র তৈরি করতে, তাদেরকে এই ব্যয় কমানো জরুরি। যে কারণে, নেইমারকে ছেড়ে দিয়ে নিজেদের এই আর্থিক অবস্থার ভারসাম্য আনার চিন্তা করছে প্যারিসের ক্লাবটি। যে কারণে, ক্রেতা পেলেই ব্রাজিলিয়ান এই তারকাকে ছেড়ে দেবে পিএসজি।

শুধু আর্থিক বিষয়ই নয়, নেইমারকে যে উদ্দেশ্য নিয়ে পিএসজি বার্সেলোনা থেকে নিয়ে এসেছিল, তার কোনো কিছুই অর্জন হয়নি তাদের। ৫ মৌসুমে ৪টি লিগ ওয়ান শিরোপা জিতেছেন তিনি। গত ৫ বছরে দীর্ঘ সময় ইনজুরিতে পড়ে থাকা, ফিটনেস সমস্যার কারণে ঠিক মত খেলতেই পারেননি তিনি। শেষ তিন বছরে লিগ ওয়ানে খেলেছেন কেবল ৫৫টি ম্যাচ। গোল করেছেন ৩৫টি। তবুও, ২০২০ সালে দলকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। যেখানে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

ফিটনেস এবং পারফরম্যান্সের এই দশার পাশাপাশি ক্লাবের কোচদের সঙ্গে নেইমারের খারাপ সম্পর্কও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। সাবেক কোচ টমাচ টুখেল এবং বর্তমান কোচ মাওরিসিও পোচেত্তিনোর সঙ্গে নেইমারের সম্পর্ক যারপরনাই খারাপ। টুখেল অনেক চেষ্টা করেও ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে তার সেরাটা বের করে আনতে পারেননি।

সব মিলিয়ে একের পর এক সমস্যার পাহাড় আর উচ্চ অর্থনৈতিক অবস্থার কারণে নেইমারকে কোনো ক্লাবই কিনতে আগ্রহী নয়। যদিও, শুধুমাত্র চেলসি চেষ্টা করছে তাকে কিনে নিতে। এমনকি তারা নেইমারের পিএসজিতে পাওয়া পারিশ্রমিকের কাছাকাছিও দিতে রাজি বলে জানা গেছে।

সূত্রঃ জাগো নিউজ ২৪।

Tags: নেইমারকে কে কিনবে ২২০০ কোটিতে!
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

April 26, 2026
টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

September 12, 2025
দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

May 18, 2025
চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

February 7, 2025
ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

November 12, 2024
আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

November 6, 2024

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

সর্বশেষ সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

July 19, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত