আগামী নির্বাচন নিয়ে সংলাপ, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধসহ পাঁচটি পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এক প্রতিবেদনে এ পরামর্শগুলো দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকায় এসেছিল যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৬ সদস্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে।
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পরামর্শগুলো হলো:












