কাঠালিয়া প্রতিনিধিঃ
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়, এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে আজ ০২ জানুয়ারী সোমবার সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও ঋণের চেক বিতরণ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, আমুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নকিরুল ইসলাম, সাংবাদিক মোঃ ফারুক হোসেন খান।
আলোচনা শেষে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অতিকুর রহমান রুবেলের অনুপস্থিতে তার পিতা আঃ ছালাম এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পরে সমাজসেবা ১৩ জন ঋণ গ্রহীতাকে পুনরায় বিনিয়োগের জন্যে ৩ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতি।










