নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ অর্থ বছরে নলছিটি উপজেলার ষাইট পাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে ।
এই প্রতিযোগিতায় সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ঝালকাঠি মো: ছিদ্দিকুর রহমান খান।
এ-ছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ,কে,এম আব্দুল হক ও ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মহিউদ্দিস আহন্মেদ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন । সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।










