নলছিটি প্রতিনিধি,
নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
শনিবার (২০ আগষ্ট) সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এডিসি মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলকাঠি ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক শামছুল আলাম বাহার, ওলিউর রহমান লিটন, অ্যাডভোকেট মাসুদ হোসেন, রাকিব হোসেন প্রমুখ।
সভাপতিত্ব করেন পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন জোমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মানসূচক ক্রেষ্ট ও বই উপহার হিসেবে প্রদান করা হয়।










