নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় চায়না মাঠে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
দৌর, উচ্চলাফ, বর্ষা নিক্ষেপসহ কয়েকটি খেলায় অংশগ্রহণ করে প্রতিযোগিরা। সকালে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।










