ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে একটি সরকারি ষ্টলের দোকানীকে উচ্ছেদ করে দখল নিতে ব্যার্থ হয়ে তালা দিয়ে দীর্ঘ ৯ মাস আটকে রাখার অভিযোগ পাওয়াগেছে। স্থানীয় প্রভাবশালী নিজাম মোল্লা ষ্টলটির লিজগ্রহীতা দাবি করে তার দলবল নিয়ে এ কাজ করেছেন ক্ষতীগ্রস্থরা জানিয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মহামান্য হাইকোর্টের আদেশে প্রশাসনের সহায়তায় নিয়ে দোকনটি খুলে দেয়া হয়। দীর্ঘ দিন তালাবদ্ধ থাকায় দোকানের সকল মালামাল নষ্ট গেছে।
স্থানীয়রা জানায়, নলছিটি সদরের ষ্টেশন রোডের সরকারি এ ষ্টলটি ১১ বছর ধরে ভাড়া নিয়ে ব্যাবসা চালিয়ে আসছেন ব্যবসায়ি আব্দুল জলিল। তার এ দোকান ঘর দখলে ব্যার্থ হয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে তালা দেয় ও মামলা করেন নিজাম মোলা,রিপন খান। হাইকোর্টের আদেশে রোববার দোকানটি খুলে দেয় স্থানীয় প্রশাসন। এসময় দোকান খুলে আব্দুল জলিল হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
দোকানের সকল মালামার নষ্ট হয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার কছ থেকে নেয়া বিপুল পরিমান ঋণ তার ওপর দোকারেন সমস্ত মালামাল নষ্ট হওয়ার কারনে পথে বসতে বসেছে জানিয়েছেন আব্দুল জলিল। এব্যাপারে তিনি দায়িদের শাস্তি দাবি করে শাস্তিপূর্ণ ভাবে দোকান পরিচালনা করতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে নিজাম মোল্লার সংগে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।










