নলছিটি প্রতিনিধিঃ
প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি চলছে।
তৃতীয় দিনের মত আজ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি দুপুর ১২টা পর্যন্ত চলে। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একই সময়ে তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি। তিনি আরও জানান, ১৫ই সেপ্টেম্বর দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হবে। কর্মবিরতি পালনের জন্য সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।










