মো. সুজন, বেতাগী (বরগুনা)
বিদ্যুৎ গ্যাস ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও পাঠ্যবইয়ে ডারউইনের ‘বিবর্তনবাদ’ শিক্ষা অন্তর্ভুক্ত করেণের প্রতিবাদে বরগুনার বেতাগীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে বেতাগী বাষ্ট্যান্ড থেকে ইসলামী আন্দোলনের উদ্যোগে এক মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে সমাবেশ করে। ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আলা উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্যের আজ নাগালহীন এবং ২০১৩ সালে শিক্ষার আধুনিকায়নের নামে নতুন একটি বাতিল বিষয়বস্ত ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা নবম-দশম শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। অনতিবিলম্বে সরকারের প্রতি পাঠ্য বই থেকে ডারউইনের ‘বিবর্তনবাদ’ অধ্যায় বাতিল এবং পবিত্র রমজানের আগে বিদ্যুৎ, গ্যাস ও সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে কমানোর জন্য জোর দাবি জানান।










