মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
সরকারের উন্নয়নের প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম, সদস্য জনাব সুভাষ চন্দ্র হাওলাদার দক্ষিন জনপদ নিয়ে টেকসই উন্নয়ন ও পাথরঘাটা-বামনা-বেতাগী নিয়ে স্মার্ট পরিকল্পনা প্রচারে।
স্মার্ট বরগুনা -২ আমার অঙ্গীকার “
এই শ্লোগান নিয়ে গত কাল বিকালে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজার, গোলাঘাটা, বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর, কালাইয়া ও বামনা ইউনিয়নের সোনাখালী বাজার, সদর বাজার শেষে রাসেল স্কয়ারের স্থানীয় ব্যবসায়ী, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে বরগুনা ২ আসন বিপুল ভোটে বিজয়ী হয়ে তাকে উপহার দেবেন এবং স্মার্ট বরগুনা-২ করার যে স্বপ্ন তিনি তা বাস্তবায়ন করবেন এবং বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড , নৈরাজ্য ও ষড়যন্ত্র থেকে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।










