• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, November 10, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

জনতার খবর প্রকাশক জনতার খবর
December 21, 2022
in বরিশাল, সারাদেশ
A A
দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ছবিঃ সংগৃহীত

7
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

বিজয়ের মাসে দক্ষিণাঞ্চলের পায়রা ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। পদ্মা সেতু প্রকল্পের নির্মিত টাওয়ারের সঞ্চালন লাইন দিয়ে পায়রা ও রামপাল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার মাধ্যমে বিদ্যুৎখাতে যুগান্তকারী অধ্যায় শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বিকেল তিনটা ৪৬ মিনিটে চারশ’ কেভি লাইনটির প্রথম সার্কিট এবং তিনটা ৪৮ মিনিটে দ্বিতীয় সার্কিটের মাধ্যমে বাণিজ্যিকভাবে পায়রার বিদ্যুৎ বরিশাল ও গোপালগঞ্জ হয়ে পদ্মার বুকে সাতটি বৈদ্যুতিক টাওয়ারের সঞ্চালন লাইনের মাধ্যমে ঢাকার আমিন বাজার গ্রিড সাব-স্টেশনের থেকে জাতীয় গ্রিডে পৌঁছানোর মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে।

একইসাথে রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ থার্মাল পাওয়ার স্টেশনের বিদ্যুৎ মোংলা ও গোপালগঞ্জ হয়ে আমিন বাজার গ্রিড সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। রামপাল পাওয়ার স্টেশনের দুটি ইউনিট এখনো পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে। খুব শীঘ্রই বাণিজ্যিক ভিত্তিতে ইউনিট দুটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পূর্ণ লোডে যুক্ত করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সূত্রে আরও জানা গেছে, উৎপাদন শুরুর প্রায় ৩০ মাস পর দেশের অন্যতম বৃহৎ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে সংযুক্তির মধ্যদিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় নতুন মাইল ফলক রচিত হয়েছে। বাংলাদেশ ও চীনের দুটি রাষ্ট্রীয় কোম্পানীর সমান মালিকানায় প্রায় ১৯ হাজার পাঁচশ’ কোটি টাকা ব্যয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ২০১৬ সালের ২৯ মার্চ চুক্তি স্বাক্ষরের পর ২০২০ সালের ফেব্রæয়ারী মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। ওই বছরের ১৫ মে প্রথম ইউনিট এবং ৮ ডিসেম্বর দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম বৃহৎ এ তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন।
সূত্রমতে, ট্রান্সমিশন লাইন নির্মিত না হওয়ায় এতোদিন বৃহৎ এ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের কখনো একটি আবার মাঝে মধ্যে দুটি ইউনিট অর্ধেক লোডে চালিয়ে শুধু দক্ষিণ-পশ্চিম জোনের ২১ জেলার পূর্ণ চাহিদা মেটানো হয়েছে। যেকারণে গত ১০ মাস দেশব্যাপী অব্যাহত লোডশেডিং হলেও বরিশাল ও খুলনা বিভাগসহ ফরিদপুর অঞ্চলের ২১ জেলার পশ্চিম জোনে কোন লোডশেডিং ছিলোনা। পায়রা থেকে বরিশাল ও গোপালগঞ্জ হয়ে ১৬৩ কিলোমিটার দীর্ঘ চারশ’ কেভি ট্রান্সমিশন লাইন সংযুক্তির ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে আর কোন বাঁধা রইলো না।

বাংলাদেশ সরকার ও পাওয়ার গ্রিড কোম্পানী-পিজিসিবি’র যৌথ অর্থায়নে প্রায় দুই হাজার আটশ’ কোটি টাকা ব্যয়ে ১৬৩ কিলোমিটার দীর্ঘ পায়রা থেকে বরিশাল ও গোপালগঞ্জে চার লাখ ভোল্টেজের ডবল সার্কিট সঞ্চালন লাইনের নির্মান কাজ ২০১৭ সালে শুরু হয়ে ২০২৩ সালের জুনের মধ্যে শেষ করার কথা ছিলো। এ গ্রিড লাইনের বেশিরভাগ এবং গোপালগঞ্জে সাব-স্টেশনের নির্মান কাজ ইতোমধ্যে শেষ হলেও রামপাল হয়ে মোংলা থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা নদীর ওপর রিভার ক্রসিং টাওয়ারসহ নয় কিলোমিটার সঞ্চালন লাইন নির্মানের কঠিন কাজ সম্পাদনে অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সব অপেক্ষার পালা শেষ করে গত ১৪ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এবং ১৭ ডিসেম্বর বাণিজ্যিকভাবে পায়রা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আবুল হাসিব বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালুর পরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রয়েছে। যেকারণে পায়রার একটি ইউনিট সচল রেখে সেখান থেকে ছয়শ’ মেগাওয়াটের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। খুব শীঘ্রই রামপালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর সেখান থেকে মোংলা ও গোপালগঞ্জ হয়ে আমিন বাজার পর্যন্ত বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। একইসাথে পায়রার দুটি ইউনিট থেকেও পূর্ণ লোডে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, চীনা কারিগরি সহায়তায় বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়ার ধানখালী ইউনিয়নে পায়রা নদীর তীরে কয়লা ভিত্তিক ৬৬০ মেগাওয়াটের একক সর্ববৃহৎ দুটি ইউনিট থেকে চারশ’ কেভি ডবল সার্কিট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ১৬৩ কিলোমিটার উত্তরে গোপালগঞ্জে বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে নির্মিত সাব-স্টেশনে বিদ্যুত পৌঁছানো হচ্ছে। সেখান থেকে মোংলা-গোপালগঞ্জ সঞ্চালন লাইনে যুক্ত হয়ে পদ্মা পাড়ি দিয়ে তা ঢাকার আমিন বাজার হয়ে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের এক হাজার ২৭০ কোটি টাকাসহ দুই হাজার ৫০৫ কোটি টাকা ব্যয়ে রামপাল-মোংলা-গোপালগঞ্জ-আমিন বাজার চারশ’ কেভি ডবল সার্কিট লাইনটি নির্মিত হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সঞ্চালন-১ এর প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান বলেন, পদ্মা রিভার ক্রসিংয়ে অত্যন্ত বিরল একটি কাজ। সঞ্চালন লাইনের মাধ্যমে প্রবাহিত বিদ্যুৎ যা হবে, তা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব রাখবে। তিনি আরও বলেন, পদ্মার তলদেশে ৩৬টি পাইলের ওপর বসেছে বিদ্যুত টাওয়ারের প্ল্যাটফর্ম। গত জুনে সম্পন্ন হওয়া প্ল্যাটফর্ম থেকে ১২৬ মিটার উচ্চতার টাওয়ার করে সঞ্চালন লাইন সম্পন্ন হয়েছে বিজয়ের মাসে। সাড়ে সাত কিলোমিটার পদ্মা নদীর ওপর দিয়ে যাওয়া এই সঞ্চালন লাইন জাতীয় গ্রিডকে বিশেষ উচ্চতায় নিয়েছে।

বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে আরও গতিশীল করে তুলবে। এজন্য তিনি (আতিক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত