ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে র্যাবের বিরুদ্দে করা মামলা র্দীঘ সাড়ে এগারো বছর পরে পিবিআইর চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি, ন্যায় বিচার না পাওয়ার আশংকায় হতাশ।
ছয় র্যাব সদস্যর বিরুদ্ধে কলেজ ছাত্র লিমন হত্যাচেষ্টার মামলায় পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত সোমবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে নারাজি দাখিল করেছেন বাদী হেনোয়রা বেগম।
বিচারক এ.এইচ.এম ইমরুনুর রহমান শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য্য করেন বলে জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র নিয়োজিত বাদীর আইনজীবী অ্যাডভোকেট আক্কাস সিকদার।
লিমনের মা হেনোয়ারা বেগমের দাবি, আমার পা হারানো ছেলে কোনো সন্ত্রাসী ছিলো না। একটি ভালো ছেলেকে র্যাব গুলি করে পঙ্গু করে দিয়েছে। মামলার একযুগ পেরিয়ে গেলেও তদান্তকারী কর্মকর্তারা বারবার র্যাবের পক্ষে অবস্থান নিচ্ছে। আমি মা হিসেবে এ ঘটনার সুষ্ঠু ও সঠিক বিচার দাবি করছি।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তৎকালীন কলেজ ছাত্র লিমন হোসেন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে লিমনের বাম পা হাটু থেকে কেটে ফেলেন পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় লিমনের মা বাদী হয়ে ২০১১ সালের ১০ এপ্রিল তৎকালীন সময়ে বরিশাল র্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমান, কর্পোরাল মাজাহারুল ইসলাম, কনস্টেবল আব্দুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, সৈনিক প্রহল্লাদ ও সৈনিক কার্তিক কুমার বিশ^াসের নামে ঝালকাঠির আদালতে একটি হত্যাষ্টো মামলা দায়ের করেন।
মামলাটি রাজাপুর থানার এসআই আব্দুল হালিম তালুকদার তদন্ত করেন ২০১২ সালের ১৪ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে র্যাব সদস্যদের অব্যহতির সুপারিশ করেন। লিমনের মা হোনোয়রা বেগম ওই প্রতিবেদনের বিরুদ্ধে ২০১২ সালের ৩০ আগস্ট ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি দাখিল করেন। আদালত ২০১৩ সালের ১৩ ফেব্রæয়ারি তাঁর নারাজি আবেদন খারিজ করে দেন। খারিজ আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ২০১৩ সালের ১৮ মার্চ রিভিশন দায়ের করেন হেনোয়রা বেগম। ২০১৮ সালের ১ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. কে এম তোফায়েল হাসান রিভিশন মঞ্জুর করেন।
রিভিশন মঞ্জুর হওয়ার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা মামলাটি তদন্তের জন্য ২০১৮ সালের ২২ এপ্রিল পিবিআইকে নির্দেশ দেন। দীর্ঘদিন তদন্ত শেষে পিবিআই প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম চলতি বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সত্য, তবে কারা তাকে গুলি করেছে তার কোন সাক্ষি প্রমান পাওয়া যায়নি। ভবিষ্যতে সাক্ষী প্রমান পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।
এ কারণে তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগম আদালতে সোমবার নারাজি দাখিল করেন
উল্লেখ্য র্যাবের কথিত বন্দুক যুদ্ধে এক পা হারানো লিমন হোসেন ২০১৩ সালে এইচএসসি, ২০১৮ সালে আইন বিষয়ে অনার্স, ২০১৯ সালে এল.এল.এম পাস করেন।
২০২০ সালে লিমন হোসেন সাভারের গণবিশ^বিদ্যালয়ের আইনবিভাগে সহকারী প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেন। লিমন হোসেন সাংবাদিকদের বলেন, র্যাব অন্যায়ভাবে আমাকে গুলি করে পঙ্গু করেছে। আমি অনেক কষ্ট করে মানুষের ভালোবাসায় পড়ালেখা শেষ করেছি ঠিকই কিন্তু আমার পা হারানোর কষ্ট ভুলতে পারছি না। যতদিন বেচেঁ আছি ততদিন যারা আমাকে পঙ্গু করেছে তাদের বিচার দাবি করবো।
২০১১ সালে ঘটনার পর লিমনকে সন্ত্রাসী দাবি করে র্যাব লিমনসহ আট জনের বিরুদ্ধে অস্ত্রআইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছিল সেই দুটি মামলাতেই লিমনসহ সকল আসামিরা আদালত থেকে ২০১৮ সালে নির্দোষ প্রমানিত হয়েছিল। ঘটনার শুরু থেকে লিমনকে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।










