বরিশাল প্রতিনিধিঃ
ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রমতে, দন্ডপ্রাপ্তরা হলেন রাংতা গ্রামের আলমগীর সিকদারের ছেলে হাফিজুল ইসলাম ও একই গ্রামের জলিল সিকদারের ছেলে রাকিব সিকদার। রবিবার বিকেলে দন্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ।
আদালতের বিচারক সাখাওয়াত হোসেন বলেন, ফসলী জমি, বাড়ি-ঘর, সড়ক ও বিভিন্ন স্থাপনা রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান আরও জোরদার করা হবে।










