• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Sunday, July 26, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

টিআইবি’র গবেষনায় ৯৫% এনজিও তথ্য প্রকাশে অনিচ্ছুক

জনতার খবর প্রকাশক জনতার খবর
August 15, 2021
in বাংলাদেশ
A A
টিআইবি’র গবেষনায় ৯৫% এনজিও তথ্য প্রকাশে অনিচ্ছুক
13
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেক্সঃ নাগরিকদের কাছে তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রায় ৯৫ শতাংশ বেসরকারী সংস্থার (এনজিও) অবস্থান উদ্বেগজনক অবস্থায় রয়েছে । দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ‘স্বপ্রণোদিত তথ্য প্রকাশ চর্চার মূল্যায়ন’ জরিপ প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি।ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির জ্যেষ্ঠ ফেলো (রিসার্চ অ্যান্ড পলিসি) শাহজাদা এম আকরাম বলেন, স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে ৯৪ দশমিক ৯ শতাংশ এনজিওর স্কোর উদ্বেগজনক, যেখানে ৮ দশমিক ৫ শতাংশ সরকারি প্রতিষ্ঠানের স্কোর উদ্বেগজনক।

অন্যদিকে জরিপের আওতাভুক্ত সরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬৭ শতাংশ সন্তোষজনক স্কোর পেলেও কোনো এনজিও সন্তোষজনক স্কোর পায়নি।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রবেশগম্যতা সন্তোষজনক হলেও ব্যাপ্তি ও উপযোগিতায় সন্তোষজনক নয়।

৬৭ শতাংশের বেশি স্কোর পেয়ে সরকারী প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে ভালো করলেও আরো উন্নতি সম্ভব।“অন্যদিকে এনজিওর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানই সন্তোষজনক স্কোর পায়নি। প্রায় ৯৫ শতাংশ এনজিওর স্কোর হতাশাজনক। কেন তারা পিছিয়ে রয়েছে? বিষয়টি খুব বিব্রতকর।”

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জরিপে সরকারি ১৫৩টি প্রতিষ্ঠান ও ৩৯টি এনজিওসহ মোট ১৯২টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য ও নমুনা সংগ্রহ করা হয়। সে হিসেবে ৭৬ শতাংশ সরকারী প্রতিষ্ঠান, ২৪ শতাংশ এনজিও। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৭ শতাংশ প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট পাওয়া যায়নি। স্কোরের ভিত্তিতে প্রথম দশে অবস্থান করা সরকারী ৬৯টি প্রতিষ্ঠানের প্রাপ্ত স্কোর ৩৩ থেকে ৪২ এর মধ্যে ছিল।

৪২ স্কোর পেয়ে যুগ্মভাবে প্রথম অবস্থানে রয়েছে খাদ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। আর সরকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন ৪ স্কোর পেয়েছে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ। এছাড়া উল্লেখযোগ্য মন্ত্রণালয় ও অধিদফতরের স্কোরে মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় পেয়েছে ২০, স্বাস্থ্য অধিদফতর ১৫, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ পেয়েছে ৩২, বাংলাদেশ সংবাদ সংস্থা ২০, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্কোর ৩১, পররাষ্ট্র মন্ত্রণালয় ২৬, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯, তথ্য কমিশন ৩৫, নির্বাচন কমিশন ১৩ ও পরিকল্পনা কমিশন ১৬ স্কোর পেয়েছে।

অন্যদিকে এনজিওদের মধ্যে প্রথম দশে অবস্থানে রয়েছে ১৯টি প্রতিষ্ঠান। যাদের প্রাপ্ত স্কোর ৭ থেকে ২২ এর মধ্যে। সর্বোচ্চ স্কোর ২২ (৪৪ শতাংশ) পেয়েছে কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোশাল ট্রান্সফরমেশন।

২০২০ সালের অগাস্ট থেকে ২০২১ সালের জানুয়ারির মধ্যে তথ্য-উপাত্ত জরিপের আমলে নেওয়া হয়েছে। জরিপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নির্ধারিত তিনটি ক্ষেত্রের মোট ২৫টি নির্দেশককে অন্তর্ভুক্ত করা হয়েছে।  এর মধ্যে রয়েছে তথ্যের ব্যাপ্তিতে ১৯টি, প্রবেশগম্যতায় ৪টি ও উপযোগিতায় ২টি নির্দেশক।

জরিপে উদ্বেগজনক গ্রেডিংপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গড় স্কোর ধরা হয়েছে ৮। অপর্যাপ্ত গ্রেডিংপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গড় স্কোর ২৭ এবং সন্তোষজনক গ্রেডিংপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গড় স্কোর ধরা হয়েছে ৩৭। প্রতিবেদনে বলা হয়, তথ্য অধিকার আইন সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রায়ই পরিপূর্ণ অবগত নন। ফলে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ, প্রচারসহ আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য প্রদানের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়।

আইনি বাধ্যবাধকতা থাকার পরেও মানবাধিকার লংঘন ও দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও প্রদান করার ক্ষেত্রে গোপনীয়তার সংস্কৃতি অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে তার নিজস্ব পদের দায়িত্ব বেশি থাকায় ওয়েবসাইটের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া বা সে বিষয়ে চিন্তা করার অবকাশ পান না।“সরকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে বিধিমালা অনুযায়ী অনেক তথ্য প্রকাশিত হলেও তথ্যের হালনাগাদকরণ এবং ধরন অনুযায়ী তথ্যের বিন্যাস, বিস্তৃতি ও সহজলভ্য তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে এখনো ঘাটতি বিদ্যমান।

অন্যদিকে বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যের ঘাটতি লক্ষণীয়। এছাড়া ওয়েবসাইটে তথ্য প্রকাশের ক্ষেত্রে বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ধারণার ঘাটতিও লক্ষণীয়।”

স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচার এখনো প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্ব পাচ্ছে না মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, “স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচারকে কার্যকর করার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজ, বেসরকারী সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত প্রচারণাসহ প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি লক্ষণীয়। আইন ও বিভিন্ন বিধিমালার মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হলেও তার চর্চা আরও কার্যকর ও জনমুখী করার সুযোগ রয়েছে।”টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।

 

Tags: টিআইবি’র গবেষনায় ৯৫% এনজিও তথ্য প্রকাশে অনিচ্ছুক
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

August 1, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

সর্বশেষ সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

July 19, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত