ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা পরিষদের নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যান ১টি পদে একক প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির রয়েছেন।
সদস্য পদে একক প্রার্থী ঝালকাঠি সদর উপজেলায় ১টি পদে মোঃ শামছুল হক পিরু ও নলছিটি উপজেলায় হাজী মোঃ ছোহরাব হোসেন। রাজাপুর উপজেলয়া সদস্য ১টি পদে এ এইচ এম খাইরুল আলম সরফরাজ, মোঃ নজরুল ইসলাম ও মোঃ তারিকুল ইসলাম।
কাঠালিয়া উপজেলায় ১টি পদে এসএম ফয়জুল আলম সিদ্দিকী, এসএম আমিরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান গোলদার ও সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম এই ৪জন প্রার্থী রয়েছে। সংরক্ষিত ঝালকাঠি-নলছিটি মহিলা সদস্য ১টি পদে হোসনে আরা মান্নান একক প্রার্থী এবং কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় ১টি পদে মোসাঃ জাহানারা হক, জোৎসনা খানম , মোসাঃ সনিয়া ও নাসরিন সুলতানা মুন্নিসহ ৪জন প্রার্থী রয়েছে।
রবিবার ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এসময় জেলা নির্বাচন অফিসার অহিদুজজামান মুন্সি উপস্থিত এবং দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।










