ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২০২২-২৩ অর্থবছরের খরিপ-০১ মৌসুমে আমন আবাদের জন্য ৪৮ হাজার হেক্টর লক্ষমাত্রা নিয়ে কৃষকরা আগাম আমন আবাদে নেমেছে। ইতিমধ্যে কিছু কিছু খেতে আমন আবাদের জন্য বীজতলা করা হচ্ছে। এ বছর ৪৮ হাজার হেক্টরে আমন আবাদের মধ্যে ১২ হাজার ৫০০ হেক্টরে উচ্চফলনশীল জাতের এবং ৩৫ হাজার ৫০০ হেক্টরে স্থানীয় জতের আবাদ লক্ষ্যমাত্রা রয়েছে।
ঝালকাঠি সদর উপজেলায় ৩৩৭৫ হেক্টরে উফশী ও ৯৬০০ হেক্টরে স্থানীয় জাতের আবাদ লক্ষ্যমাত্রা রয়েছে। অনুরুপ নলছিটি উপজেলায় ৪০৬০ হেক্টরে উফশী ও ৮৫০০ হেক্টরে স্থানীয় জাতের আবাদ লক্ষ্যমাত্রাভুক্ত। রাজাপুর উপজেলায় ৩৮৫ হেক্টরে উচ্চফলনশীল জাত এবং ৮২০০ হেক্টরে স্থানীয় জাতের আবাদ লক্ষ্যমাত্রভুক্ত। উপকুলীয় উপজেলায় কাঠালিয়ায় ১৯৮০ হেক্টরে উচ্চফলনশীল এবং ৯২০০ হেক্টরে স্থানীয় জাতের আবাদ লক্ষ্যমাত্রাভুক্ত।
এই অঞ্চলের কৃষি প্যাটার্ন অনুযায়ী আমন আবাদ বিলম্বে করায় তৈল ও ডাল জাতীয় ফসল চাষের সময় জোয়ারের পানি প্রবেশ করায় এই জাতীয় ফসলের কিছু উচুঁ জমি ব্যাতিত অপেক্ষকৃত একটু নিচু জমিতে কৃষকদের চাষাবাদে আগ্রহ থাকে না কারন পানিতে ফসল ডুবে যাওয়ার ভয়ে এরা চাষাবাদ করে না।
বর্তমনে তেল জাতিয় ফসলের উৎপদন বৃদ্ধির লক্ষে এবছর কৃষকদেরকে মটিভেট করে আগাম আমন চাষের পরিকল্পনা করা হচ্ছে এবং ইতিমধ্যেই কৃষকদেরকে মাঠে নামানো হয়েছে এবং কৃষক পর্যায়ে বীজতলা তৈরীর কাজ শুরু হয়েছে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান, বিশ^ বাজার জুড়ে ভোজ্যতেলে মূল্য বৃদ্ধির অস্থিরতার কারনে দেশীয় ভাবে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই জেলায় প্রচলিত কৃষি প্যাটার্নের পরিবর্তন করে আমন আবাদ এগিয়্ ে আনা হচ্ছে।










