ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে ঝালকাঠি-২(নবগ্রাম) ১০এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন।
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রাজু খানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, আওয়ামী লীগের সাধারণ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার এসপি(সার্কেল) প্রশান্তকুমার দে, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির তত্বাবধায়ক প্রকৌশলী দিপঙ্কর মন্ডল, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইমদাদুল ইসলাম। নবগ্রাম ইউনিায়ন চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বক্তব্য রাখেন।
নব নির্মীত ৩৩ কেভি লাইনের পরিমান ২৫ কি.মি এবং কেন্দ্রটি কলাডেমা গ্রিড ও বরিশাল রূপাতলী গ্রিড উপকেন্দ্রের সাথে সংযুক্ত। শতভাগ বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১২ কোটি ৪৬ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ জেবি টেকনোভেনসার এর বাস্তবায়ন করেছে। ২০২১ সালে ১৪ ফেব্রæয়ারী চুক্তি সম্পাদনের পর ২০২২ সালে ১৪ সেপ্টেম্বর বিদ্যুতায়ন করা হলো। নগ্রাম, বিনয়কাঠী, গাভারামচন্দ্রপুর, নথুল্লাবাদ, বাসন্ডা এই ৫টি ইউনিয়নের ১৭ হাজার ৫৪৭জন গ্রাহক সুবিধা পেয়েছে। ৩৫০কি.মি ১০ কেভি লাইনে ৫টি ১১ কেভি ফিডার রাখা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেন, আমাদের দেশের বিএনপি ও সমমনা কয়েকটি দলের নেতারা দ্রবমূল্যর উর্দ্ধগতিকে পুঁজি করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ^ব্যাপি জালানী সংকটের প্রেক্ষিতে দ্রবমূল্যের যেসকল পণ্যের দামবৃদ্ধি পেয়েছে; তিনি চ্যালেঞ্জ করে বলেন- অন্যান্য দেশের মূল্যবৃদ্ধির হারের চেয়ে বাংলাদেশের মূল্যবৃদ্ধির হার সহনিয় পর্যায়ে রয়েছে। মানুষ এই পরিস্থিতি বুঝে কষ্ট হলেও মেনে নিয়েছে। সে কারনেই বিএনপি রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দলনে জনগণ পাচ্ছে না।










