ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও জেলা তথ্য অফিসার আহসান কবির উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবসহ টেলিভিশন সাংবাদিক সমিতি রিপোটার্স ইউনিটি, সাংবাদিক সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেছে।
জেলা প্রশাসক সকলের সহযোগিতা নিয়ে ঝালকাঠি চলমান নদী ভাঙ্গন, বেরিবাধ, শব্দ দুষণ, সচেতনতা মূলক মোবাইল কোর্ট, ইভটিজিং প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সকল মিডিয়া কর্র্মীদের এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।










