ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যন খান আরিফুর রহমান, মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম। এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ায় এ বছর শ্রেণীভিত্তিক দিবা ও নৈশ শাখায় ৫০টি ইভেন্ট করে মোট ১০০ ইভেন্টে ৮৩২জন শিক্ষার্থী ৮টি গ্রæপে অংশগ্রহণ করেছেন। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা বাংলাদেশের ৬টি ঋতু ও বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা বিষয়ক সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, এই বিদ্যালয়ও ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদ্যালয়ের শ্রেণিসংকট দূর হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে।










