ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, কলেজ ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক কাওসার হোসেন । অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।










