ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩এর আওতায় রাজাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এথলেটিক্্স প্রতিযোগীতা শেষ হয়েছে।
এই প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন ও আফরোজা আক্তার লাইজু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন।










