• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Tuesday, November 10, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

ঝালকাঠি বিসিক শিল্প নগরীর ভবিষ্যত অনিশ্চিত ব্যাংক লোন না পাওয়ায় উদ্যোক্তারা হতাশ

জনতার খবর প্রকাশক জনতার খবর
February 11, 2023
in বরিশাল, সারাদেশ
A A
ঝালকাঠি বিসিক শিল্প নগরীর ভবিষ্যত অনিশ্চিত ব্যাংক লোন না পাওয়ায় উদ্যোক্তারা হতাশ
4
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলকে শক্তিশালী অর্থনৈতিক জোনে পরিনত করেছে ঠিকই। কিন্তু দক্ষিণের জেলা ঝালকাঠির বিসিক শিল্প নগরীতে এর কোন প্রভান নেই। এ কারণে বিসিক নগরীর শিল্প উদ্যোক্তারা প্লট নিয়েও অবকাঠামো নির্মানসহ উৎপাদনেই আসতে পারেনি। ৭৯ টির মধ্যে ৭৭ টি প্লটই ফাঁকা। প্লটের অধিক মূল্য এবং ব্যাংক লোন না পাওয়ায় হতাশ হয়ে আগ্রহ হারিয়ে ফেলছে অধিকাংশ শিল্প উদ্যোক্তারা। ইতিমধেই জামাল শরীফ নামের ১ উদ্যোক্তা তার ২টি প্লটের বরাদ্দ বাতিল চেয়ে আবেদন করেছে।

ঝালকাঠি বিসিক শিল্প নগরীতে ৭৯ টির মধ্যে এখন পর্যন্ত ২৭ জন উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে ৫০ টি। এদের মধ্যে ২টি ছাড়া উৎপাদনে আসতে কেহই। উৎপাদনে আসা কারখানা দুটি হলো সারেং ফার্নিচার ও রাইসা পলিমার। বাকি ১ জন উদ্যোক্তার বিপরীতে ২৫টি প্লট বরাদ্দের অনুমোদন প্রক্রিয়াধীন। অপর ৪টির মধ্যে ৩টি আবেদন জমা হয়েছে বলে বিসিক সূত্রে জানাযায়।

পদ্মা সেতু দিয়ে বাংলাদেশ যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়েতে। ফলে দক্ষিণাঞ্চলে অর্থনীতির চাকা ঘোরার পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু করেছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে জানা যায়, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর খুলনা বিভাগে বেসরকারি উদ্যোগে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে শুরু করেছে। কিন্তু ঝালকাঠি বিসিকে প্লট বরাদ্দ নিলেও শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী হচ্ছেনা উদ্যাক্তারা।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২০১৪ সনের জুলাই মাসে শিল্প নগরীর কাজ শুরু হয়ে শেষ হয় ২০১৯ এর জুন মাসে। শহরের সুতালরী খাল সংলগ্ন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ১১.০৮ একর জমির উপর ঝালকাঠি বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়। ১৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৮.২৬ একরে ৭৯টি প্লট করা হয়েছে। ২০১৯ এর নভেম্বরে প্লট বরাদ্দ শুরু হয়।

ঝালকাঠি বিসিকে সৌদি প্রবাসী হাফিজুর রহমান খাটি সরিষার তৈলসহ পন্য উৎপাদনের জন্য ৪টি প্লট বরাদ্দ নিয়ে গড়ে তোলেন খাটি সরিষার অয়েল এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রি।  নিজের পুজি ও পৈত্রিক কিছু সম্পত্তি বিক্রি করে প্রায় ২ কোটি টাকা ব্যয় অবকাঠামো ও যন্ত্রাংশ সংযোজন করেন। দৈনিক এখান থেকে ৫ মেট্রিক টন সরিষার তৈল উৎপাদন হবার আশংকা করছে এই উদ্যোক্তা। এখানে ভুট্টা ভেঙ্গে গবাদি পশুর গো-খাদ্য ও মাছের ফিড তৈরির মেশিনও বসানো হচ্ছে। তিনি আরও দাবি করেন ২০২১ সালে প্লট বরাদ্দ পেয়ে দ্রুত গতিতে কাজ শুরু করলেও করোনাজনিত পরিস্থিতির কারণে তার এই উদ্যোগ থেমে থাকে। পরিস্থিতির উন্নতি হলে অবকাঠামো কাজসহ মেশিনারী সংযোজনের কাজ শুরু করে চালু করতে দেরি হয়েছে। তবে জিনিষপত্রের মূল্য বৃদ্ধির কারণে ২০২১ সাল থেকে ৪০% খরচ বেড়ে যায়। তার এই শিল্প কারখানায় উৎপাদন পর্যায় আসতে আরও ১ কোটি টাকা প্রয়োজন। বিসিকের জমি বন্দক রেখে ঋণের জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করছেন উদ্যোক্তা হাফিজুর রহমান। ৯ মাস ধরে ইসলামি ব্যাংক ও আল আরাফা ব্যাংক লোন দেওয়ার কথা বলে সময় ক্ষেপন করলেও তারা লোন দেয়নি বলে তিনি জানান। অবশেষে আরেকটি ব্যাংকের সাথে কথা বলে লোন নেয়ার চেষ্ঠা চালাচ্ছেন তিনি। শিল্প নগরীতে মালয়শিয়া প্রবাসী আরেক শিল্প উদ্যোক্তা সিকদার টিস্যু ব্যাগ প্রকল্পের মালিক হানিফ সিকদার বাদল। তিনি জানালেন, আমার টিস্যু ব্যাগ তৈরীর কারখানা বিনয়কাঠিতে চালু আছে স্বল্প পরিষরে। তাই বিসিকে প্লট নিয়ে বড় আকারে কার্যক্রম শুরু করতে চেয়ে ছিলাম। কিন্তু ৩ কিস্তিতে ১০ লাখের উপরে টাকা দিলেও সেখানে এ পর্যন্ত কিছুই করতে পারিনি। এ বিষয়ে আমি ইসলামী ব্যাংকের কাছে মেশিন ক্রয়ের জন্য লোনের আবেদন করেও সাড়া না পেয়ে হতাশ। তাই আমার প্রবাস জীবনের জমানো টাকা এবং ধার দেনা করে কিস্তি চালিয়ে যাচ্ছি। শিল্প নগরীর অপর উদ্যোক্তা সুন্দরবন পলিমার কারখানার মালিক আঃ সত্তার। তিনি এখানে প্লট কিনে উৎপাদন শুরু করতে সমস্যা কোথায় জানতে চাইলে বলেন, আমি এখানে প্লাষ্টিক পাইপ তৈরীর কারখানা করতে চাই। এজন্য চায়না থেকে মেশিন আনতে পারছিনা। কারণ ব্যাংক এলসি নিচ্ছেনা। কিছু না বলে আমাকে মাসের পর মাস ঘুরাচ্ছে। কিন্তু বিসিকের কিস্তি দিতে হচ্ছে। এক কথায় আমার এখানে প্লট নিলেও ব্যাবসা ক্ষেত্রে ব্যাংকের কোন সহযোগিতা পাচ্ছিনা।

এ প্রসঙ্গ নিয়ে ঝালকাঠি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রধান প্রিন্সিপ্যাল অফিসার মো. সফিকুল হক জানান, আমারা অবশ্যই শিল্প বিনিয়গে সহায়তা করতে প্রস্তুত। ঝালকাঠি বিসিকে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে। কিন্তু এখানে সমস্যা হলো ঐ প্লট সরকারি ভাবে বরাদ্দ দেয়া হয়। কিস্তির মাধ্যমে প্লটের মূল্য পরিশোধ না করা পর্যন্ত লোন প্রদান করা সম্ভব না।

ঝালকাঠি বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক শাফাউল করিম জানান, সকল প্রকার শর্ত পূরণ করেই উদ্যোক্তারা প্লট নিয়েছে। প্রথম আবেদনের সময় ২০% টাকা জমা দিয়ে ৪ বছরে মোট ১০ কিস্তিতে পুরো টাকা পরিশেধ করার পর ৯৯ বছরের জন্য প্ল্টের মালিক হবেন তারা। এই মূহুর্তে উদ্যোক্তারা প্লটের মালিক না হওয়ায় ব্যাংক লোন পাচ্ছেনা। তবে তারা কিস্তির পুরো টাকা পরিশোধ করে এনওসি  (নো অবজেকশন সার্টিফিকেট) নিয়ে লোন চাইলে ব্যাংক বিবেচনায় নিতে পারে। উদ্যোক্তাদের বরাদ্দ বাতিলের চিঠি প্রসঙ্গে উপব্যবস্থাপক জানান, তারা প্লট বরাদ্দের সব শর্ত মেনেই বরাদ্দ নিয়েছে। তাই এখন বরাদ্দ বাতিলের ক্ষমতা আমাদের নেই। এটা জেলা প্রশাসকের এখতিয়ার। প্লট বরাদ্দ নিয়ে প্রকল্প শুরু না করার কারণ জানতে গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সভা আহ্বান করা হয়ে ছিল। ঐ সভায় ২/৩ জন ছাড়া বাকি উদ্যোক্তারা কেহই আসেনি।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত