ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা শহরে ১লা সেপ্টেম্বর থেকে ১০জন ডিলার ২১ দিন খোলা বাজারে সুলভ মূল্যে চাল বিক্রি করবেন। ১০ জন ডিলারের মধ্যে পর্যায়ক্রমে প্রতিদিন ৫জন করে ডিলার বিভিন্ন পয়েন্টে ২ মে.টন করে ১০ মে.টন চাল বিক্রি করবে।
প্রতি কেজি চাল ডিলারগণ সরকারে কাছ থেকে ২৮টাকা কেজি দরে ক্রয় করে ভোক্তা পর্যায়ে ৩০টাকা দরে বিক্রি করবে। ১জন ভোক্তা সর্বচ্চো ৫ কেজি করে চাল কিনতে পাবেন। যে সকল পরিবারের কাছে টিসিবির পণ্য কেনার কার্ড রয়েছে তাদের কার্ড নিয়ে ডিলারের কাছ থেকে ৫ কেজি করে চাল কিনতে পারবে তবে, টিসিবির কার্ডধারীরা মাস দু’দিন চাল কনিতে পারবেন।
সপ্তাহে শুক্র-শনিবার ব্যাতিত অন্য ৫দিন চাল খাদ্য বিভাগের নির্ধারিত পয়েন্টে বিক্রি করা হবে। জেলা খাদ্য বিভাগের ওএমএস নীতিমালায় বর্ণিত জেলা ও উপজেলা কমিটি এই কার্যক্রম মনিটরিং করবেন মর্মে জানিয়েছেন মোঃ নাজমুল হোসাইন, জেলাা খাদ্য নিয়ন্ত্রক(দায়িত্বপ্রাপ্ত)। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী সদর উপজেলা পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।










