ঝালকাঠি প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশের ভ‚মিকা রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারে এইরকম একটি প্রতিষ্ঠান ঝালকাঠির টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কারিগরি শিক্ষার আওতায় ৭ তলা বিশিষ্ট প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ভবন নিমাণের ভিত্তি ফলক স্থাপন হবে আজ (৬ ফেব্রæয়ারী)। দীর্ঘ কাঙ্খিত এই প্রতিষ্ঠানটি নানা ধরণের জটিলতা উত্তরণ করে অবশেষে এর বাস্তবতার রুপ পেল।
ঝালকাঠি প্রাথমিক শিক্ষা অফিসের পিছনে ও জেলা শিক্ষা অফিসের পাশে গণপূর্ত বিভাগের অধিকগ্রহণ করা জায়গায় শিক্ষাজোনে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানের জন্য ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে পক্ষ থেকে আপত্তি তোলায় প্রতিষ্ঠানটির জন্য জায়গা অন্যত্র খোজা হচ্ছিল কিন্তু উপযুক্ত স্থান না পাওয়ায় ডিজাইন পরিবর্তন করে শিক্ষাজোনের নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। সোমবার সকাল ১০টায় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিফলক উন্মোচন করবেন।
এই প্রকল্প পরিচালক সুব্রত পাল জানান, জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির মত একজন বরষিয়ান ও বলিষ্ঠ নেতা এই প্রতিষ্ঠানটির ভিত্তিফলক স্থাপন করবেন এটা তার জন্য একটি গর্বের। এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভ‚মিকা পালন করবে। এই প্রতিষ্ঠানটিতে ৬টি কম্পিউটারাইজড, ৬টি ওয়ার্কশপ থাকবে এবং সেখান থেকে কারিগরি শিক্ষার উন্নত প্রযুক্তি গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও ৭তলার এই একাডেমিক ভবনে টিসার্সরুম, হলরুম এবং আধুনিক লিফট থাকছে। শিক্ষার্থীদের মেকানিক্যাল ওয়ার্কশপই তাদের ক্লাসরুম। এখানে সবকিছুই হাতে কলমে শিখানো হবে।
প্রকল্প বাস্তবায়নকারী শিক্ষা প্রৌকশল অধিদপ্তরের নির্বাহী প্রৌকশলী শহিদুল ইসলাম জানান, এই প্রকল্প বাস্তবায়নে ১২কোটি টাকা ব্যয় হবে এবং জেবি ও মোদাচ্ছের আলী মল্লিক নামের মালিকানাধীন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করবেন।










