ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বুনিয়াদি আওয়ামীলীগ ঘরানার প্রার্থীদেরকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা আলহাজ¦ আমির হোসেন আমুকে অভিনন্দন জ্ঞাপন করে দলীয় নেতা কর্মীরা এছাড়াও জন সাধারণের মাঝে এই মনোনয়ন সন্তুষ্ঠি এনেছে।
ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির এবং ৬টি সদস্য পদে ৬জন একক প্রার্থী মনোনিত করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় মোঃ শামসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় প্রবিণ আওয়ামী লীগ নেতা মোঃ সোহরাব হোসেন মাস্টার, রাজাপুর উপজেলায় আওয়ামী লীগের প্রবীন নেতা ও আইনজীবি এ্যাড. খাইরুল আলম সরফরাজ ও কাঠালিয়া উপজেলায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী(ফিরোজ) কে মনোনয়ন করা হয়েছে।
এছাড়াও মহিলা সংরক্ষিত ২টি পদে ঝালকাঠি ও নলছিটি উপজেলার পক্ষে হোসনে আরা মান্নান ও রাজাপুর-কাঠালিয়া উপজেলার পক্ষে জেলা আওয়ামী লীগের জনপ্রিয় প্রায়ত সাধারণ সম্পাদক এ্যাড. ফজলুল হকের স্ত্রী ও বর্তমান কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের মাতা জাহানারা হককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।










