ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় হালনাগাদ ভোটার কার্যক্রমে আঙ্গুলের ছাপ নেয়া হচ্ছে । জেলার ৪ টি উপজেলার মধ্যে ঝালকাঠি ও নলছিটি উ্পজেলায় এবং ঝালকাঠি পৌরসভা ও নলছিটি পৌরসভায় এ কর্মসূচি শেষ হয়েছে ।
বর্তমানে রাজাপুর উপজেলায় এই কার্যক্রম চলছে । রাজাপুর উপজেলায় আঙ্গুলের ছাপ নেয়ার পরে কাঠালিয়া উপজেলায় ছাপ নেয়া হলে হালনাগাদ ভোটার কার্যক্রম শেষ হবে । নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার কার্যক্রমে ২০১০ সালের পূর্বে যে সকল ব্যাক্তি কোন কারনে ভোটার হতে পারেনি বা অন্য জেলা থেকে একাধিক ভোটার হয়েছেন তাদেরকে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেয়া আধুনিক সফট্যায়র নির্বাচন কমিশনের কাছে বর্তমানে রয়েছে । পূর্বে চিহ্নিত করার এই সুযোগ না থাকায় কেউ কেউ জেলার বাইরে একাধিক ভোটার হয়েছে ।
ঝালকাঠি জেলায় পূর্বের ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ২৮ জন এর মধ্যে ২ লাখ ৭২ হাজার ৫৩১ জন পুরুষ ও ২ লাখ ৬০ হাজার ৪৯৫ জন মহিলা ভোটার রয়েছেন । এর বাইরে ৪ জন হিজরা সম্প্রদায়ের ভোটার রয়েছে ।২০২২ সালে এখন পূর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ৫ হাজার ১০৫ জন পুরুষ ও ৩ হাজার ৩৪১ জন মহিলা ভোটার সহ ৮ হাজার ৪৪৬ জন ভোটার নিয়ে চলমান ৫ লাখ ৪১ হাজার ৪৭৬ জন ভোটার সংখ্যা দাড়িয়েছে । রাজাপুর ও কাঠালিয়া হালনাগাদ কার্যক্রম শেষ হলে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে।
ঝালকাঠি সদর উপজেলায় পূর্বের ও হালনাগাদ ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬০৫জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ২৮৩ জন পুরুষ ও ৮২ হাজার ৩২০ জন মহিলা ভোটার ।
নলছিটি উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৫০৮ জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ৪৬৫ জন পুরুষ ও ৮০ হাজার ৪৩ জন মহিলা ভোটার রয়েছেন । রাজাপুর উপজেলায় ১ লাখ ১২ হাজার ৮৪৭ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৮৬০ জন পুরুষ ও ৫৪ হাজার ৯৮৭ জন মহিলা ভোটার । কাঠালিয়া উপজেলায় ৯৫ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ৪৯ হাজার ২৮ জন পুরুষ ও ৪৬ হাজার ৪৮৬ জন মহিলা ভোটার রয়েছে ।










