ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি বিদায়ী জেলা প্রশাসক মোঃ জোহর আলীকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল ইসলাম টুটুল এবং সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিল ও তরুন কর্মকার এবং সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বক্তব্য রাখেন। বক্তারা সাড়ে ৩ বছর এই জেলায় অবস্থানকালে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।










