ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন এর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, উপজেলাগুলির চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকান্ডের পর্যালোচনা ও অগ্রগতির বিষয়ে আলোচিত হয়েছে। এই উন্নয়ন কমিটির সভায় অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, এমাদুল হক মনির ও জেলা তথ্য অফিসার আহসান কবির, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন ও কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বসিরসহ প্রমুখ বক্তব্য রাখেন।










