ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী পুলিশ সুপার ও (পিপিএম সেবা) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারসহ, জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় পরিবর্তীত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুনভাবে ঢেলে সাজানোর বিষয় আলোচনা হয়।
সভায় পুলিশ বিভাগের কার্যক্রম জেলা কারাগার, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক, ফুটপাত দখল মুক্ত করা, খাল খনন, ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত আগস্ট মাসে কোটা বিরোধী আন্দোলন থাকায় পুলিশি কার্যক্রম প্রায় বন্ধ থাকার মধ্যেও জেলার মামলার সংখ্যা কমে গেছে। এই মাসে ৩৭টি মামলা দায়ের হয়েছে ও ৪২জন মামলাভ‚ক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১টি ডাকাতি, ১টি অরাজনৈতিক, ৩টি সিধেল চুরি, চাদাবাজি ২টি, ত্রাস সৃষ্টি ১টি, ভাঙচুর ৩টি পারিবারিক সংঘাতজনিত কারণে ১৫টি মারামারি ঘটনা, ৩টি বিস্ফরক আইনে, ৯টি অন্যান্য মামলাসহ ৩৭টি মামলা দায়ের হয়েছে। এর পূর্বের মাসে (জুলাই) একই সংখ্যা ৫৬টি মামলা ছিল এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৫২জন।










