ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৫১ কোটি ৭৬লক্ষ ৪৮ হাজার টাকা ব্যায়ে ৩৬টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ৩টি প্রকল্প শতভাগ সমাপ্ত হয়েছে। অবশিষ্ট প্রকল্পের কাজ গড় ৭০% বাস্তবায়িত হয়েছে।
ঝালকাঠির সদর উপজেলায় মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ৩৩ কোটি ৩৬লক্ষ ৫৩ হাজার টাকা ব্যায়ে নির্মান হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের ৪ কোটি ৯৪ লক্ষ টাকা ১ হাজার টাকা ব্যায় হয়েছে। ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের স্থাপনার মেরামত ও সংস্কার ৬টি কাজে জিওবি অর্থায়নে ৬৬ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যায় হয়েছে এ প্রকল্পর কাজও শেষ হয়েছে।
ঝালকাঠি জেলা সদরে ৫ কোটি ৬৯ লক্ষ ৯২ হাজার টাকা ব্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকরে কার্যালয় ৮৮% নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ঝালকাঠি সদর উপজেলাধীন ফিরোজা আমু হোমিও প্যাথিক ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের ৭০% সমাপ্ত হয়েছে এবং প্রকল্প নির্মাণ ব্যায় ৪৯ লক্ষ ৭২ হাজার টাকা।
কাঠালিয়া উপজেলাধিন শৌলকালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কন্দ্রে ১ কোটি ৪৫ লক্ষ ৪ হাজার টাকা ব্যায়ে পুনঃনির্মাণ কাজ ৯৫% অগ্রগতি হয়েছে। ঝালকাঠি জেলায় ১৫টি কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ কাজের ৪০% অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে পুনঃনির্মাণ খাতে ৪ কোটি ১৫ লক্ষ ৫ হাজার টাকা বরাদ্ধ রয়েছে।
এই ১৫টি পুন নির্মাণ ক্লিনিক প্রকল্পর মধ্যে রাজাপুর উপজেলায় ৮টি ও কাঠালিয়া উপজেলায় ৭টি ক্লিনিক রয়েছে। ঝালকাঠির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ মন্ডল জানান,প্রকল্প কাজে গুনগতমান বজায় রেখেই এর নির্মাণ কাজ হয়েছে এবং হচ্ছে।










