ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রনালয়ের আওতাধীন জেলায় ৯টি খাতে ২০২১-২২ অর্থবছরে ৪৪ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২৫৩ টাকা ব্যায় করে ১৯১৩টি প্রকল্প বাস্তবায়ন করেছে, ১৩২টি নদী ভাঙ্গুনী পরিবারকে ক্ষতিপূরণ, মাটির রাস্তা থেকে হেরিংবন সড়কে ১১টি রাস্তা উন্নিতকরন করা হয়েছে।
গ্রামীন যোগাযোগের ক্ষেত্রে ২২টি ব্রীজ/কালভার্ট, ২১৯টি গৃহ ও ভুমিহীন পরিবারকে ঘর নির্মান কের দেয়া হয়েছে, ইজিপিপিভুক্ত ২৯৪৩ কার্ডধারকে ৯১টি স্কিম এবং দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্প খাতে এই অর্থ ব্যায় হয়েছে। জেলার ৪টি উপজেলায় ৩২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা কর্ণধার কমিটির সভায় এই অর্থবছরের ব্যায় অনুমোদন করা হয়েছে।
জেলায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে জেলার ২টি সংসদিয় এলাকার সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪৫ টাকা ব্যায়ে ৭২টি, উপজেলা পর্যায়ে ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৭১ টাকা ব্যায়ে ৯৩টি প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ২টি সংসদীয় এলাকার এমপিদের অনুকুলে ৭১৫.৩৭৬৪ মে.টন. চাল ও গম ব্যায়ে ৫৬টি প্রকল্প এবং উপজেলাভিত্তিক ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ৫৫২.০৯২৮ মে.টন. খাদ্য শস্য ব্যায়ে ৯১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। টেস্ট রিলিফ (টি.আর) এর আওতায় ৩ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২১ টাকা ব্যায়ে ২টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বরাদ্দ থেকে ৫৬৬টি প্রকল্প এবং উপজেলাভিত্তিক ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ৬ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৪৪৬ টাকা ব্যায়ে ১ হাজার ৩৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
জেলার ৪টি উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৩২টি পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ বাবদ ৬৬ লাখ টাকা দেয়া হয়েছে। জেলার ৪টি উপজেলায় কাঁচা সড়ক থেকে হেরিংবন সড়কে উন্নীতকরন প্রকল্পের আওতায় ১১টি হেরিংবন সড়ক নির্মান খাতে ৪ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা ব্যায় হয়েছে। গ্রামীন পর্যায়ে জেলার ৪টি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১৪ কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৪৪০ টাকা ব্যায়ে ২২টি ব্রীজ-কালভার্ট নির্মান করা হয়েছে।
জেলার ৩টি উপজেলায় ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলায় ২১৯টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা ব্যায়ে গৃহ নির্মান করে দেয়া হয়েছে। জেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ৩২টি ইউনিয়নে ২৯৪৩ জন উপকারী (কার্ডধারী) ৯১টি প্রকল্পর মাধ্যমে ইজিপিপি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। জেলায় দুর্যোগ ঝুকি হ্রাস কর্মসূচির আওতায় ঋন ও অনুদানসহ ৭৪ লাখ ৭ হাজার ২৫০ টাকা ঋন সহায়তা দেয়া ও আদায় হয়েছে।










