ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় এক বছরে ৪ লক্ষ ৮৮ হাজার ৪৩০জন কোভিড-১৯ সুরক্ষা ভ্যাকসিন নিয়েছে। এদের মধ্যে ২লক্ষ ৬২ হাজার ৪২৬জন মহিলা এবং ২লক্ষ ২৭ হাজার ৭৩৯জন পুরুষ। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন প্রদান শুরুর প্রথম ৩ মাসে মহিলারা পিছিয়ে ছিল। বর্তমানের ভ্যাকসিন গ্রহনে তাদের হার বেশি হচ্ছে। বুস্টার ডোজ ৪ হাজার ৬৮৬ জন এখন পর্যন্ত গ্রহণ করেছে তাদের মধ্যে ২ হাজার ৯৫১ জন পুরুষ ও ১ হাজার ৭৩৫ জন মহিলা রয়েছে।
জেলায় এ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন ২১ হাজর ৯৪৮জন, মর্ডানা ২হাজর ৬৮জন ফাইজার ৯৬ হাজার ১৩৫জন সিনোফার্মা ২লক্ষ ৬৮ হাজার ৮৬৬জন সিনোভ্যাক ২৭ হাজার ৫৮৫জন এবং ১২-১৮ বছর বয়সি ৬৭ হাজার ১৪২জন শিক্ষার্থী সুরক্ষার টিকা গ্রহণ করেছে। বর্তমানে মর্ডানা ১০০ ফাইজার ৫ হাজার ২১৪, সিনোফার্মা ৬৬ হাজার ৪টি, সিনোভ্যাক ১ লক্ষ ১৮ হাজার ৮১৫ ভ্যাকসিনসহ জেলায় ১ লক্ষ ৯০ হাজার ১১৩টি সুরক্ষা ভ্যাকসিন মজুদ রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।












